তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

2023-02-08T16:43:50+00:00
2023-02-08T16:52:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম  আপডেট: ০৮.০২.২০২৩ ৪:৫২ পিএম  (ভিজিট : ২১৬)
X


তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশ ক্রমে এই নির্দেশনা জারি করেন।

এ উপলক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

-বাবু/এ.এস





  বিষয়:   রাষ্ট্রীয় শোক  তুরস্ক-সিরিয়া  ভূমিকম্প 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy