আমি হাথুরুসিংহকে নিয়ে রোমাঞ্চিত: তাসকিন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রধান কোচ থাকা অবস্থায় চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে তার দূরত্ব নিয়েও কথা কম

2023-02-09T08:16:45+00:00
2023-02-09T08:16:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি হাথুরুসিংহকে নিয়ে রোমাঞ্চিত: তাসকিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৬ এএম   (ভিজিট : ১৭৭)
X

বাংলাদেশের প্রধান কোচ থাকা অবস্থায় চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে তার দূরত্ব নিয়েও কথা কম হয়নি। বিশেষ করে তার যে ক্রিকেটার পছন্দ তাকেই দলে সুযোগ দেন এমন অভিযোগ সবচেয়ে বেশি আলোচিত। আবারো ফিরছেন কড়া হেডমাস্টার খ্যাত সেই কোচ। তাই আবারো শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সামালোচনা। তবে তাকে নিয়ে এবার ভীষণ পজেটিভ টাইগার শিবির। 

সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবালরা তাকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বাংলাদেশে এসে দলের দায়িত্ব নেবেন তিনি। জাতীয় দলে পেস বোলিংয়ের নেতৃত্বে এখন তাসকিন আহমেদ। তিনি এবারের বিপিএলেও করেছেন দারুণ পারফরম্যান্স।

বোলিং বিভাগের মূল ভরসাদের একজন তাসকিন।তিনি বলেন, ‘আমি রোমাঞ্চিত যে হাথুরুসিংহে আবার কোচ হয়ে আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে বোঝাপড়া ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু ম্যাচিউরড খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো।
 
গত কয়েক বছরে বাংলাদেশের পেসারদের উত্থান হয়েছে ভালোভাবেই। তিন ফরম্যাটেই দারুণ করছেন তারা। পাইপলাইনেও আছেন  গতির ঝলক দেখানো পেসাররা। হাথুরুসিংহে এলে তাদের নিয়ে কি আলাদা করে কোনো কাজ হবে?  তাসকিন বলেন, ‘উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। পরিকল্পনা শেয়ার করেছেন, বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা। এখানে এলে আবার মিটিং করবে। এখনও তো আসেননি। এলে মিটিং করলে বুঝতে পারবো। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসাররা বেশি ধারাবাহিক। এটাও একটা ইতিবাচক দিক।




  বিষয়:   তাসকিন  হাথুরুসিংহ  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy