মিসরের ক্লাব কে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মিসরের ক্লাব আল আহলিকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর

2023-02-09T09:18:01+00:00
2023-02-09T10:53:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিসরের ক্লাব কে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৮ এএম  আপডেট: ০৯.০২.২০২৩ ১০:৫৩ এএম  (ভিজিট : ১৪১)
X

মিসরের ক্লাব আল আহলিকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর রাজধানী রাবাতে দ্বিতীয় সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হারিয়েছে মিসরের ক্লাবটিকে। 

খেলায় গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, ফেদে ভালভারদে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ম্যাচে লুকা মদ্রিচ একটি পেনাল্টি মিস করেছেন।

পুরো ম্যাচে ব্যবধান ছিল ২-১। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল হয়েছে। প্রথমার্ধের বিরতির আগে ভিনিসিওস বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়ান। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা শটে প্রতিপক্ষের গোলবারে বল জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ভালভারদে। ৬৫ মিনিটে আলি মালউলের গোলে ব্যবধান কমায় আল আহলি।

দ্বিতীয়ার্ধের যোগ করা আট মিনিটের মধ্যে রদ্রিগো তৃতীয় গোলটি করেন। শেষ মিনিটে ভিনিসিউসের বদলি নেমেই দলের হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের আল-হিলালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে রিয়াল। দলটি প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে লাতিন আমেরিকান দল ফ্লামেঙ্গোকে হারিয়েছে।

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  রিয়াল মাদ্রিদ  জয় 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy