মাশরাফির সঙ্গে কারো তুলনা হয় না: আমির

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ আমির। কিন্তু মাশরাফি বিন মর্তুজার ডাকে আবার বাংলাদেশে ফিরে

2023-02-09T10:40:11+00:00
2023-02-09T10:55:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাশরাফির সঙ্গে কারো তুলনা হয় না: আমির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪০ এএম  আপডেট: ০৯.০২.২০২৩ ১০:৫৫ এএম  (ভিজিট : ১৬৮)
X

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ আমির। কিন্তু মাশরাফি বিন মর্তুজার ডাকে আবার বাংলাদেশে ফিরে আসেন একটি ম্যাচ খেলতে।

প্রথম কোয়ালিফয়ার নিশ্চিত করতে সিলেট স্ট্রাইকার্সের গতকাল জেতাই লাগতো। খুলনা টাইগার্সকে পাত্তা না দিয়ে সিলেট জয় পেয়েছে ৬ উইকেটে। যে জয়ে ভূমিকা রেখেছেন আমির। ৪ ওভারে ৩২ রানে পেয়েছেন ১ উইকেট। আমিরের সঙ্গে ইমাদ ওয়াসিমকেও উড়িয়ে এনেছিল সিলেট। ১০ রানে ২ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার সিলেটের জয়ের নায়ক।

গোটা দলের পেশাদারিত্ব ও অধিনায়ক মাশরাফির নেতৃত্বে রীতিমত মুগ্ধ আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলা আমির তাকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা হয় না।

বিপিএলে বেশ ভালো সময় কেটেছে আমিরের। ১১ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন ৬.১৩ ইকোনমি রেটে। এক ম্যাচ বেশি খেলা নাসির ১৬ উইকেট নিয়ে রয়েছেন তার উপরে।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। আমির খেলবেন করাচি কিংসের হয়ে। বিপিএলের পারফরম্যান্স সেখানে খুব কাজে আসবে বলার অপেক্ষা রাখে না।

বাবু/এ আর 




  বিষয়:   ক্রিকেট  মাশরাফি  আমির 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy