অস্ট্রেলিয়া ধাক্কা খেল এমন জায়গায় যা কল্পনাতীত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নাগপুর টেস্ট শুরুর আগেই উইকেট নিয়ে বিস্তর কথা চালাচালি করেছে অস্ট্রেলিয়া ও ভারত। ভারতের স্পিননির্ভর উইকেট তৈরির প্রবণতার

2023-02-09T13:37:46+00:00
2023-02-09T13:37:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়া ধাক্কা খেল এমন জায়গায় যা কল্পনাতীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৭ পিএম   (ভিজিট : ১৩৬)
X

নাগপুর টেস্ট শুরুর আগেই উইকেট নিয়ে বিস্তর কথা চালাচালি করেছে অস্ট্রেলিয়া ও ভারত। ভারতের স্পিননির্ভর উইকেট তৈরির প্রবণতার সমালোচনাও করেছে অজিরা। যার পরিপ্রেক্ষিতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পর্যন্ত খোঁচা মেরেছিল ক্যাঙ্গারুদের। কিন্তু টেস্ট মাঠে গড়াতে অস্ট্রেলিয়া ধাক্কা খেল এমন জায়গায় যা তাদের কল্পনাতেও ছিল না। দুই পেসার মিলে শুরুতেই কাঁপিয়ে দিয়েছে অজিদের।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে মধ্যাহ্নবিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।  ৪৭ রানে অপরাজিত আছেন মারনাস লাবুশেন। ১৯ রানে ব্যাট করছেন স্টিভ স্মিথ।

ভারতের মাটিতে তাদের হারানো অ্যাশেজ জয়ের চেয়ে কম কিছু নয়, বরং তার চেয়েও কঠিন ও চ্যালেঞ্জের। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরুর আগে ভারতকে নিয়ে এমন মন্তব্যই করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

এরপরই গত কয়েকদিন থেকে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দাবি করছে, ভারত নাকি নাগপুরের উইকেট নিজেদের সুবিধামতো তৈরি করছে। নাগপুর টেস্টের আগে তাই পিচটা ভালোভাবে দেখে নিয়েছেন অজি অধিনায়ক। নাগপুরের উইকেট শুষ্ক। বলা যায় স্পিন সহায়ক। তাই ভারতের তিন স্পিনার রবিচন্দ্রম্ন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে সামলানোর টোটকা খুঁজতেই ব্যস্ত ছিল অজিরা।

কিন্তু এদিন ম্যাচে শুরুতেই ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি কাঁপিয়ে দিল অজিদের। ২ রান করতেই তারা হারিয়ে ফেলে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও সদ্যই বর্ষসেরা অজি টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জেতা উসমান খাজাকে।

দলের পক্ষে দ্বিতীয় ওভার করতে এসে সিরাজ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন খাজাকে। আর পরের ওভারে ১ রান করা ওয়ার্নারের স্টাম্প উপড়ে ফেলেন শামি।

একেই বলে সারাবছর এক বই পড়েও পরীক্ষায় প্রশ্ন কমন না পাওয়া! তবে স্মিথ-লাবুশেন মিলে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছেন দলকে।

বাবু/ এ আর 





  বিষয়:   ক্রিকেট  টেস্ট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy