সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদেকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল

2023-02-10T09:06:48+00:00
2023-02-10T09:06:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদেকে রাষ্ট্রপতির শুভেচ্ছা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৬ এএম   (ভিজিট : ১৩৫)
X

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি হামিদ এক অভিনন্দন বার্তায় নেপালের বিপক্ষে জয়ের জন্য দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।

রাষ্ট্রপতি বলেন, এই বিজয় বিশ্বব্যাপী দেশের ফুটবলের জন্য সুনাম অর্জন করেছে। বিজয়ের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জাতীয় নারী দল।

বাবু/এসআর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy