মিরপুরে দর্শকদের উপচে পড়া ভিড়

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে সেরা দুই নিশ্চিত করণের ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

2023-02-10T16:53:42+00:00
2023-02-10T16:56:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিরপুরে দর্শকদের উপচে পড়া ভিড়
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৩ ৪:৫৬ পিএম  (ভিজিট : ১৮৪)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে সেরা দুই নিশ্চিত করণের ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সরকারি ছুটির দিন হওয়ায় এদিন মিরপুরের গ্যালারিতে লক্ষ্য করা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। পছন্দের দলকে সমর্থন দিতে গ্যালারিতে গলা ফাটাতে এসেছেন বিভিন্ন বয়সের দর্শকরা।


বিশেষ করে কুমিল্লার ভক্তরা দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন প্রিয় দলকে সমর্থন যোগাতে। কুমিল্লা থেকে রাতের বাসে করে মিরপুর স্টেডিয়ামে তৌহিদ নামের এক ভক্ত এসেছেন প্রিয় দলকে সমর্থন দিতে। জানালেন প্রিয় ক্রিকেটার লিটন দাসের প্রতি ভালোবাসা। এই দর্শকের আশা ফাইনাল ম্যাচেও জিতবে তার দল কুমিল্লা। 


সংখ্যার হিসাবে মূলত কুমিল্লার ভক্তই বেশি। রংপুরের কোনো উইকেট পড়লেই গ্যালারি জুড়ে হুঙ্কার তুলছেন কুমিল্লার ভক্তরা। বাহারি রঙের জার্সির সঙ্গে অনেকে নিয়ে এসেছেন পতাকা। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল আসরের।


বাবু/জেএম






  বিষয়:   মিরপুর  দর্শক 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy