খালি পেটে ‌ঘি খেলে কী উপকার হতে পারে জানেন?‌

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ঘি খেলেই নাকি ওজন বেড়ে যায়! যার কারণে ঘি থেকে দূরে থাকেন অনেকে। তবে এ ধারণা কিন্তু একেবারেই

2023-02-10T21:46:08+00:00
2023-02-10T21:46:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালি পেটে ‌ঘি খেলে কী উপকার হতে পারে জানেন?‌
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৬ পিএম   (ভিজিট : ২০৫)
X


ঘি খেলেই নাকি ওজন বেড়ে যায়! যার কারণে ঘি থেকে দূরে থাকেন অনেকে। তবে এ ধারণা কিন্তু একেবারেই ভুল। বিশেষজ্ঞদের মতে, ঘি খেলে ওজন বাড়ে না। বরং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ঘি। তবে তা ঠিক পরিমাণ ও ঠিক কায়দায় ব্যবহার করাই বাঞ্ছনীয়।

>> আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, খাঁটি ঘিয়ের অনেক উপকারিতা। সকালে খালি পেটে ঘি খেলে হজম শক্তি ভাল হয়। সারা বছর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভোগেন, তাদের ক্ষেত্রেও ঘি দারুণ উপকারী।

>> মানসিক চাপ ও অবসাদের কারণে অনেকেরই রাতে ঘুম আসতে চায় না, ফলে সারা দিন ক্লান্তি ভাব থাকে। এক চামচ ঘি খেলে অনিদ্রার সমস্যা দূর হয়।

>> বয়স বাড়লে অনেকেই গাঁটের ব্যথায় কষ্ট পান। সেই ব্যথা কমাতেও ঘিয়ের ওপর ভরসা রাখতেই পারেন।

>> ঘিয়ে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদান ত্বকে বয়সের ছাপ আসতে দেয় না। ত্বক জেল্লাদার করে তোলে। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্যও এটি দারুণ উপকারী।

>> ঘি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই ফ্যাটি অ্যাসিড পেটের চর্বি কমাতে সাহায্য করে। তাই বলাই যায়, ঘি ওজন বাড়াতে নয়, ওজন ঝরাতে কার্যকর।

>> শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

*কীভাবে খেলে উপকার পাবেন?

>> এক চামচ ঘি গরম করে নিন।

>> এক গ্লাস গরম পানিতে মিশিয়ে একটি পানীয় তৈরি করে নিন।

>> সকালে খালি পেটে এই পানীয় খেয়ে নিন।

>> এই পানীয় খাওয়ার আধ ঘণ্টার মধ্যে অন্য কিছু খাওয়া চলবে না।

-বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy