মলম মেখে জরিমানার কবলে জাদেজা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বর্ডার-গ্যাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে ঝুলিতে পুরেছেন

2023-02-11T19:07:39+00:00
2023-02-11T19:07:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মলম মেখে জরিমানার কবলে জাদেজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১২৮)
X

বর্ডার-গ্যাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে ঝুলিতে পুরেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে দীর্ঘদিন পর মাঠে ফেরা এ ক্রিকেটার আলোচিত হচ্ছেন আরও একটি বিষয় নিয়ে। 

নাগপুর টেস্টের প্রথম দিন নিজের তর্জনী আঙ্গুলে মলম মেখে বোলিং করেছেন জাদেজা। বিষয়টি নিয়ে পরদিন থেকেই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পুরো ক্রিকেটপাড়া। এবার বিষয়টিকে আমলে এনেছে আইসিসিও। টেস্ট চলাকালীন তৃতীয় দিনেই ভারতীয় অলরাউন্ডারকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

আম্পায়ারের অনুমতি না নিয়ে আঙ্গুলে মলম মাখায় জাদেজার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। শুধু তাই নয়, এ ঘটনার কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। 

বিবৃতিতে আইসিসি জানায়, রবীন্দ্র জাদেজা আইসিসির আচরণবিধির ২.২০ অনুচ্ছেদে দোষী সাব্যস্ত হয়েছেন। যেখানে বলা আছে মাঠে এমন কিছু করা যেটা ক্রীড়া চেতনার পরিপন্থি। তবে জাদেজা জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বাবু/জেএম





  বিষয়:   জাদেজা  জরিমানা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy