বিপিএলের শেষের শুরু আজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সিঁড়ির শেষ ধাপে পা রাখল বিপিএল। সাত ফ্র্যাঞ্চাইজি দলের এই টি ২০ টুর্নামেন্ট এসে ঠেকেছে চার দলের চার

2023-02-12T09:04:25+00:00
2023-02-12T09:04:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিপিএলের শেষের শুরু আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ এএম   (ভিজিট : ১৫১)
X

সিঁড়ির শেষ ধাপে পা রাখল বিপিএল। সাত ফ্র্যাঞ্চাইজি দলের এই টি ২০ টুর্নামেন্ট এসে ঠেকেছে চার দলের চার ম্যাচে। শেষের শুরুর পোশাকি নাম ‘প্লে-অফ’। অর্থাৎ, শেষ চার। এলিমিনেটরে আজ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে বেলা ১টা ৩০ মিনিটে। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচ প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

এ দুই দল সমান ১৮ পয়েন্ট করে নিয়ে টেবিলের সেরা দুই দল। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় সিলেট (০.৭৩৭) শীর্ষে এবং কুমিল্লা (০.৭২৩) দ্বিতীয় স্থানে। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দলের। এই ম্যাচের জয়ী দল বৃহস্পতিবার ফাইনালে খেলবে।

এদিকে প্লে-অফের আগে বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার দেশে ফিরে যাওয়ায় বিপিএল আকর্ষণ হারাতে যাচ্ছিল। তবে নতুন করে ঢাকায় আসছেন অন্য দেশের তারকা ক্রিকেটাররা। শুক্রবার রাতে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন শ্রীলংকার ব্যাটার ভানুকা রাজাপাকসে। অলরাউন্ডার ও লংকান অধিনায়ক দাসুন শানাকা এবং আফগান স্পিনার মুজিব উর রাহমান রংপুর রাইডার্স পরিবারের নতুন সদস্য হয়েছেন। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

এর আগে বরিশাল পেয়েছে প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে। তিনি খেলেছেন লিগপর্বের শেষ ম্যাচেও। উইন্ডিজ অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো, কাইরন পোলার্ড এবং সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিও আসছেন।

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  বিপিএল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy