আজ মুখোমুখি হবে লঙ্কা-টাইগাররা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ

2023-02-12T13:26:53+00:00
2023-02-12T13:26:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ মুখোমুখি হবে লঙ্কা-টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৬ পিএম   (ভিজিট : ১২৬)
X

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

উড়তে থাকা লঙ্কানদের হারাতে নিজেদের উজাড় করেই খেলার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, ‘ক্রিকেট খুব আনপ্রেডিক্টেবল, আপনি এখনই কিছু বলতে পারবেন না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। তবে এখন ভাবনায় শুধুই শ্রীলঙ্কা। ওরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, কিন্তু আমরাও ভালো দল। আসলে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে তারাই জেতে।’

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য দলগুলো হলো―অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাবু/এ আর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy