মিরাজের ব্যাটে বড় সংগ্রহ বরিশালের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

শুরুতে ঝড় তুললেন মিরাজ, শেষ দিকে তাণ্ডব চালালেন করিম জানাত। তাদের ব্যাটে ভর করে বিপিএল এলিমিটেরে নির্ধারিত ওভারে

2023-02-12T17:42:05+00:00
2023-02-12T17:42:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরাজের ব্যাটে বড় সংগ্রহ বরিশালের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৩১)
X

শুরুতে ঝড় তুললেন মিরাজ, শেষ দিকে তাণ্ডব চালালেন করিম জানাত। তাদের ব্যাটে ভর করে বিপিএল এলিমিটেরে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। রংপুরকে জিততে হলে করতে হবে ১৭১ রান। 

রোববার (১২ ফেব্রুয়ারি) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন বরিশালের দুই ওপেনার মিরাজ ও ফ্লেচার। তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ৪৬ রান সংগ্রহ করে সাকিব বাহিনী। তবে রাকিবুলের বলে ব্যক্তিগত ১২ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় ওপেনারকে।

এলিমিনেটরের জন্য উড়িয়ে আনা ফ্লেচার ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন টাইগার অলরাউন্ডার মিরাজ। দলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলেন ৬৯ রানের অনবদ্য এক ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার এবং এক ছক্কার মারে।

মিরাজের পর মাহমুদউল্লাহর ২১ বলে ৩৪ এবং করিম জানাতের ২৫ বলে অপরাজিত ৩৩ রানের কার্যকরী ইনিংসে ভর করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় সাকিবের দল।

বাবু/জেএম





  বিষয়:   মিরাজ  বরিশাল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy