আয়ারল্যান্ড-বাংলাদেশ: অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজ

আন্তর্জাতিক ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশ ক্রিকেটাররা। এরপর মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে

2023-02-12T18:27:40+00:00
2023-02-12T18:27:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আয়ারল্যান্ড-বাংলাদেশ: অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৫৫)
X

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশ ক্রিকেটাররা। এরপর মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই টি-টোয়েন্টি সিরিজটি এখন অনিশ্চিত। কারণ আইরিশ বোর্ড এখনও এ ব্যাপারে নিশ্চিত করেনি কিছু।

শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেছেন, ‘এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’

আইরিশ বোর্ডের পক্ষ থেকে বিসিবি এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে কোনো তথ্য পায়নি। জালাল ইউনুসের মতে, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’

আয়ারল্যান্ডের সূচি যদি ফাঁকা সময়ে না হয় বিসিবি গ্রহণ করবে না তাদের সিদ্ধান্ত। জালাল ইউনুস আরও বলেছেন, ‘এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’

ওয়ানডে সিরিজ ইংল্যান্ডে হবে আপাতত সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে। জালাল বলছিলেন, ‘এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলছি যে নাও হতে পারে। যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবে। আপাতত তিনটা যে ওয়ানডে আছে এটা ইংল্যান্ডে হবে।'

বাবু/এসআর




  বিষয়:   টি-টোয়েন্টি  সিরিজ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy