পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের

নোয়াখালী প্রতিনিধি

খেলাধুলা

দীর্ঘ তিন বছর পর নোয়াখালীতে পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে

2023-02-12T22:59:48+00:00
2023-02-12T22:59:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৯ পিএম   (ভিজিট : ১৫৩)
X

দীর্ঘ তিন বছর পর নোয়াখালীতে পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও প্রাইম ওয়েল টায়ার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ৭টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন নোয়াখালী ও সানরাইজ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।

উদ্বোধনী বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, করোনার কারণে দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছি। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমার পক্ষ থেকে ৭টি ক্লাবকে নগদ ৫০ হাজার টাকা করে দিলাম। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরি। সবসময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান,পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy