ড্রেসিংরুমে ধুমপান, শাস্তির আওতায় সুজন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খুলনা টাইগার্সের প্রধান কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ

2023-02-13T14:12:02+00:00
2023-02-13T14:12:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড্রেসিংরুমে ধুমপান, শাস্তির আওতায় সুজন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খুলনা টাইগার্সের প্রধান কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এ জন্য শাস্তি পেলেন এই সাবেক ক্রিকেটার। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী খেলার স্পিরিট ভঙ্গ করায় সুজনের ম্যাচ ফির ৩০ শতাংশ কাটা হয়েছে। সেই সঙ্গে ২টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের পাশে। ফরচুন বরিশালের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে এই ঘটনা ঘটে। বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে শেষ চার বলে খুলনার প্রয়োজন ছিল ৪ রান। এ সময় টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে গেলে দেখা যায়, নাসুম আহমেদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছেন সুজন। মুহূর্তের মধ্যে সুজনের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে।

অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলন্স, রবীন্দ্র ভিমালাসারি, তৃতীয় আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ ম্যাচ অফিসিয়াল মুজাহিদ স্বপন সুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ সুজনকে এই শাস্তি দেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। 

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  সুজন  বিসিবি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy