আম্পায়ারের সিদ্ধান্তে শান্তর ক্ষোভ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ফাইনালের আগে আরেক ফাইনালের মহারণে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ইনিংস গোড়াপত্তন করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট

2023-02-14T21:28:21+00:00
2023-02-14T21:28:21+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আম্পায়ারের সিদ্ধান্তে শান্তর ক্ষোভ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৩১)
X

ফাইনালের আগে আরেক ফাইনালের মহারণে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ইনিংস গোড়াপত্তন করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার শুরু থেকেই খেলছিলেন বেশ সাবলীল গতিতেই। তবে বিপত্তি বাধে ব্যক্তিগত ৪০ রানে থাকা অবস্থায় আউট হওয়ার পরই।


রংপুরের স্পিনার মেহেদী হাসানের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান শান্ত। এসময় ব্যাটে বল না লেগে সরাসরি আঘাত হানে শান্তর প্যাডে। যদিও প্রথমে অন-ফিল্ড আম্পায়ার মেহেদীর ডাকে সাড়া দেননি। তবে রিভিউ নেয় রংপুর, এরপর টিভি আম্পায়ার শান্তকে আউট দেন। এতেই মাঠে ক্ষোভে ফেটে পড়েন এই ওপেনার।


আম্পায়ারের দেওয়া সেই সিদ্ধান্তের পর মাঠে কিছুক্ষণ ধরেই অন-ফিল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলেন শান্ত। এক সময় শান্তকে ঠান্ডা করতে ছুটে আসেন প্রতিপক্ষ দলের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। এরপর অবশ্য মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার পথেও রাগ-ক্ষোভ স্পষ্ট দেখা যায় শান্তর চোখেমুখে।


যদিও প্রথম ইনিংস শান্তর দল রংপুরকে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। জয়ের জন্য এখন লড়ছে রংপুর।


বাবু/এসআর





  বিষয়:   শান্ত  ক্ষোভ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy