ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০২৩ ক্লাব বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। চলতি বছরের ১২-২২ ডিসেম্বর পর্যন্ত

2023-02-15T17:45:14+00:00
2023-02-15T17:45:14+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X

২০২৩ ক্লাব বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। চলতি বছরের ১২-২২ ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্লাব বিশ্বকাপের আসর বসবে বলে জানিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন।

ফুটবলের নতুন তীর্থস্থানে রূপ নিয়েছে সৌদি আরব। বিশ্ব ফুটবলের বড় বড় সব তারকাদের দেশটির ক্লাবে ভিড়িয়ে এরই মধ্যে বিশ্বের নজর কেড়েছে সৌদি। এছাড়া ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়েও শোনা যাচ্ছে দেশটির নাম। এর মধ্যেই জানা গেল, আসন্ন ক্লাব ফুটবলের আসর বসতে যাচ্ছে মরুর বুকে।

২০০০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট সৌদি আরব ষষ্ট দেশ হিসেবে আয়োজন করতে যাচ্ছে। সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমাদের সম্মানিত করা হয়েছে। আমাদেরকে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোকে স্বাগত জানানোর সুযোগ দেওয়া হয়েছে।’

দিন কয়েক আগে ক্লাব বিশ্বকাপে খেলে ইতিহাস গড়েছে সৌদির ক্লাব আল হিলাল। যদিও রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্লাবটির। তবে ফুটবলে সৌদির উত্থান নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়েই।  

চলতি মাসের শুরুতে ২০২৭ এশিয়ান কাপের আয়োজক হিসেবেও তাদের বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এবার ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে সৌদি আরবকে ক্লাব বিশ্বকাপের আয়োজক ঘোষণা করেছে। ৬টি মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর।

বাবু/এসআর





  বিষয়:   সৌদি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy