শিগগিরই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মরক্কো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ভালো সময় কাটেনি। আসরের অন্যতম ফেবারিট দল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তাতে মরুর বুক

2023-02-16T12:21:49+00:00
2023-02-16T12:21:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিগগিরই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মরক্কো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২১ পিএম   (ভিজিট : ১৯৪)
X

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ভালো সময় কাটেনি। আসরের অন্যতম ফেবারিট দল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তাতে মরুর বুক সিক্ত হয়েছে নেইমার জুনিয়র-থিয়েগো সিলভাদের। সেই কষ্টের স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে উবে যাচ্ছে। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি মাঠে নামছে মরক্কো ও পেরুর বিপক্ষে।

আগামী ২৫ মার্চ মরক্কোর মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও মরক্কোর। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে মরক্কোর ফুটবল ফেডারেশন। এ ছাড়া কয়েকদিন পরে পেরুর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে চমক দেখিয়েছে আফ্রিকান দেশ মরক্কো। স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে বিদায় করে অবাক করেছিল ফুটবল বিশ্বকে। সেইসঙ্গে আফ্রিকার ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছিল দেশটি। 

তবে সেমিতে ফ্রান্সের বিপক্ষে হেরে আশরাফ হাকিমিদের কাতার বিশ্বকাপের পথচলা শেষ হয়। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও মরক্কো হেরে যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপরে এই প্রথম মাঠে নামতে যাচ্ছে দলটি। 

এ দিকে দীর্ঘদিন পরে ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে মরক্কো। ১৯৯৭ ও ১৯৯৮ সালে দুবার প্রীতি ম্যাচে দেখা হয়েছিল ব্রাজিল-মরক্কোর। দুটিতেই জয় পেয়েছিল ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপের চমক ব্রাজিলের বিপক্ষে দেখাতে প্রস্তুতি নিচ্ছে আফ্রিকান দেশটি।

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ব্রাজিল  মরক্কো 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy