পিএসজিতে অনিশ্চিত লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আবারও আলোচনায় মেসির পিএসজি অধ্যায়। এতদিন খবর চাউর হয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে লিওনেল মেসির সবুজ সংকেত পাওয়া

2023-02-16T17:36:25+00:00
2023-02-16T17:36:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পিএসজিতে অনিশ্চিত লিওনেল মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৮৬)
X

আবারও আলোচনায় মেসির পিএসজি অধ্যায়। এতদিন খবর চাউর হয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে লিওনেল মেসির সবুজ সংকেত পাওয়া গেছে। দুই পক্ষ মৌখিক সম্মতিতেও পৌঁছে গেছে বলে খবর। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা বা চুক্তি সইয়ের। কিন্তু এরই মধ্যে ইউরোপের গণমাধ্যমগুলোর সন্দেহ, শেষমেশ ফরাসি ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি নবায়ন হবে তো! সময় যত গড়াচ্ছে প্যারিসে মেসির ভবিষ্যত ততই অনিশ্চিত হয়ে পড়েছে।

অবশ্য কাতার বিশ্বকাপ চলাকালেই পিএসজিতে মেসির ভবিষ্যত নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেওয়া মেসিকে রেখে দিতে ক্লাবের তরফে চেষ্টার কমতি দেখা যাচ্ছিল না। তবে নতুন খবর হচ্ছে, প্রথম দফায় দুই পক্ষের চুক্তি নবায়ন আলোচনা ভেস্তে গেছে। ফরাসি সংবাদমাধ্যম লেকুইপে এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি প্যারিসে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার পিএসজির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি। কিন্তু যতদূর জানা গেছে, প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়েছে। বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

চলতি বছরের জুন পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। আর তাই চুক্তি নবায়নে তোড়জোড় ছিল পিএসজির। তবে শোনা যাচ্ছে, মেসি নাকি পিএসজির এই নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ করেননি। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির মনে অন্য কোনো লিগের যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্য প্যারিস জায়ান্টসরা অবশ্য হাল ছাড়ছে না এখনই।

মেসির বাবার সঙ্গে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের বৈঠকে কোনো কিছু ঠিক না হলেও এই বৈঠককে চূড়ান্ত মনে করছে না লিগ আ’র ক্লাবটি। শিগগিরই অন্য কোথাও আবারও বৈঠকে বসবে দুই পক্ষ।

বাবু/এসআর





  বিষয়:   পিএসজি  মেসি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy