সালাউদ্দিন নাকি রাজিন, কার হাতে উঠবে শিরোপা?

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

শিরোপা জয়ে কেবল খেলোয়াড়দের ভূমিকাই মুখ্য নয়। তাদের দিক-নির্দেশনা দিয়ে শৃঙ্খলার সঙ্গে শিরোপার পথে চালিত করার নৈপথ্যের নায়ক

2023-02-16T18:02:03+00:00
2023-02-16T18:02:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সালাউদ্দিন নাকি রাজিন, কার হাতে উঠবে শিরোপা?
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ১৫২)
X

শিরোপা জয়ে কেবল খেলোয়াড়দের ভূমিকাই মুখ্য নয়। তাদের দিক-নির্দেশনা দিয়ে শৃঙ্খলার সঙ্গে শিরোপার পথে চালিত করার নৈপথ্যের নায়ক দলীয় কোচ ও কর্মকর্তারা। দলের সব ক্রিকেটারকে এক সুতোয় বাঁধতে কোচের অবদানই বেশি।

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে আজ। ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। শিরোপা নির্ধারণী এ ম্যাচের আগে স্বভাবতই সবচেয়ে আলোচিত ইস্যু- ট্রফি এবার কার হাতে উঠছে। দলের গুরুত্বপূর্ণ তারকা ও অধিনায়কের পাশাপাশি আলোচনায় আছেন দুই কোচও। দুই দেশীয় কোচের কাঁধে অর্পিত হয়েছে কুমিল্লা ও সিলেটের পরিচালনার ভার। কুমিল্লার অগ্রভাগে আছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক ইমরুল কায়েস। অন্যদিকে, সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন কোচ ও সাবেক দেশি ক্রিকেটার রাজিন সালেহ ও সফল টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।

এবারই প্রথম প্রধান কোচ হয়ে সিলেটকে ফাইনালের মঞ্চে তুলেছেন রাজিন সালেহ। যদিও তার দলের অধিনায়ক মাশরাফি অবশ্য এর আগেও ঢাকা, রংপুর ও কুমিল্লার হয়ে শিরোপা জিতেছেন। অন্যদিকে কুমিল্লার কোচ হলেও সালাউদ্দিন সাকিব-মাশরাফি সবারই গুরু। ফর্মহীনতা কিংবা দুশ্চিন্তার মাঝে তিনি তাদের সান্ত্বনা দিয়ে পাশে থাকেন। এই কোচ শুরু থেকেই আছেন কুমিল্লার সঙ্গে। দলটির হয়ে সালাউদ্দিন তিনবার শিরোপাও জিতেছেন। অন্যদিকে ইমরুল কায়েস কুমিল্লার হয়ে দু’বার দেখা পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ও সিলেট। খেলোয়াড়দের পাশাপাশি এই ম্যাচে হতে যাচ্ছে সালাউদ্দিন-রাজিনের দ্বৈরথও।

বাবু/এসআর




  বিষয়:   শিরোপা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy