টস হেরে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দরজায় কড়া নাড়ছে বিপিএলের অন্তিম মুহূর্ত। বাকি শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে

2023-02-16T18:14:28+00:00
2023-02-16T18:14:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টস হেরে ব্যাটিংয়ে সিলেট
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৫০)
X

দরজায় কড়া নাড়ছে বিপিএলের অন্তিম মুহূর্ত। বাকি শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা।

মাশরাফি বিন মর্তুজা বরাবরই ভাগ্যবান অধিনায়ক। নেতৃত্ব দিয়ে বিপিএলের সাত টুর্নামেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কম যায় না। বিপিএলের সবচেয়ে সফল দলটির ঝুলিতে আছে তিনটি শিরোপা।

আরও একটা জিনিস অবশ্য বলতেই হয়। বিপিএলের ইতিহাসে ফাইনালে গিয়ে এখন পর্যন্ত কোনোবারই হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু রেকর্ডটা মাশরাফির ক্ষেত্রেও সমান প্রাসঙ্গিক। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি বিপিএলের ফাইনাল খেলে শতভাগ সফল সাবেক টাইগার অধিনায়ক।

এবারের বিপিএলে মোট তিনবার দেখা হয়েছে কুমিল্লা-সিলেটের। শেষ দেখায় সিলেটকে সহজেই হারিয়েছিল কুমিল্লা। তবে লিগ পর্বে প্রথম ম্যাচেই সিলেটকে হারের মুখ দেখিয়েছিল মাশরাফির দল। লিগের দ্বিতীয় ম্যাচে জিতেছিল সিলেট। তাই প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে মাশরাফি-মুশফিকদের।

বাবু/এসআর




  বিষয়:   সিলেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy