রানার্সআপের পুরো টাকাই ম্যানেজমেন্ট-খেলোয়াড়দের দিল সিলেট

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের রানার আপ হিসেবে পুরস্কারস্বূরপ এক

2023-02-17T19:48:06+00:00
2023-02-17T19:48:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রানার্সআপের পুরো টাকাই ম্যানেজমেন্ট-খেলোয়াড়দের দিল সিলেট
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের রানার আপ হিসেবে পুরস্কারস্বূরপ এক কোটি টাকার প্রাইজমানি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই অর্থের পুরোটাই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে ভাগ করে দেবে সিলেট মালিক কর্তৃপক্ষ।

আগে থেকেই জানা গিয়েছিল সিলেটের এমন সিদ্ধান্তের কথা। তবে শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ। এদিকে, বিপিএলে টুর্নামেন্ট জুড়ে ভালো খেলার ফল হিসেবে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 

মুশফিকুর রহিম জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। এদিকে নবম আসরে ব্যাট হাতে মোট ৫১৬ রান করা শান্ত জিতে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও। সিলেট দলের তরুণ খেলোয়াড় তৌহিদ হৃদয় ভালো খেলার ফলস্বরূপ জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলের স্কোয়াডে।  

বাবু/জেএম




  বিষয়:   সিলেট  রানার্সআপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy