শোকজের জবাব দিতে জুরিখে বাফুফের ৪ কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অনুদানের টাকা ব্যয়ে গরমিল, শোকজের জবাব দিতে ফিফার সদর দপ্তরে বাফুফের ৪ কর্মকর্তা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দেওয়া

2023-02-18T08:31:25+00:00
2023-02-18T11:16:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শোকজের জবাব দিতে জুরিখে বাফুফের ৪ কর্মকর্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩১ এএম  আপডেট: ১৮.০২.২০২৩ ১১:১৬ এএম  (ভিজিট : ১৬০)
X

অনুদানের টাকা ব্যয়ে গরমিল, শোকজের জবাব দিতে ফিফার সদর দপ্তরে বাফুফের ৪ কর্মকর্তা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দেওয়া অনুদানের টাকা ব্যয়ে গরমিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

যে কারণে বাফুফেকে শোকজ করে ফিফা। সেই শোকজের জবাব দিতে সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে ফিফার সদর দপ্তরে গেলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ চার কর্মকর্তা। বাফুফের কর্মচারীদের বেতন বকেয়া রেখে ফিফার দেওয়া অনুদানের টাকা অন্য খাতে ব্যয় করে বাফুফে। 

বাফুফের আর্থিক অনিয়মের অভিযোগ নতুন নয়। আর্থিক অনিয়মের কারণে গত বছর বাৎসরিক অনুদান স্থগিত করে ফিফা। সেই ঘটনার রেশ ধরে বাফুফের ক্রয়-প্রক্রিয়ায় অসঙ্গতি পেয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার ক্রয়নীতি বলছে, যেকোনো কিছু কিনতে হলে নিতে হবে অন্তত তিনটি দরপত্র। সর্বনিম্ন দরদাতা পাবে কাজ। বাফুফেও সেটাই করেছে, কিন্তু ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পেয়েছে ফিফার অডিট দল।


বাবু/এ আর 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy