৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সৌদি প্রো লিগে শুক্রবার কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল তাওয়ুনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল-নাসর। ক্লাবটির হয়ে একটি করে

2023-02-18T09:28:14+00:00
2023-02-18T09:28:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-নাসর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৮ এএম   (ভিজিট : ১৫০)
X

সৌদি প্রো লিগে শুক্রবার কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল তাওয়ুনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল-নাসর। ক্লাবটির হয়ে একটি করে গোল করেন আবদুল রাহমান গারিব ও আবদুল্লাহ মাদু। দু'টি গোলেরই অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে, তাওয়ুনের পক্ষে একমাত্র গোলটি করেন আলভারো মেদরান।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখা আল নাসর গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ কিছু সময়। সপ্তম মিনিটে দুঃসংবাদ পায় দলটি। মিডফিল্ডার সামি আল নাজেই বাজে ট্যাকলের শিকার হয়ে চোট পেয়েই মাঠ ছাড়তে হয়। সপ্তদশ মিনিটে মাঝমাঠ থেকে দেওয়া রোনালদোর দুর্দান্ত পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন গারিব।

সমতায় ফিরতে মরিয়া তাওয়ুন বিরতির পরই ফেরে সমতায়। সতীর্থের বাড়ানো ক্রস থেকে ভলিতে জাল খুঁজে নেন মেদরান। দুই মিনিট পরই ভালো সুযোগ পায় রোনালদো। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে অবশ্য উপরে উড়িয়ে মারেন পর্তুগিজ তারকা। ৬৭তম মিনিটে গোল পায় লিয়ান্দ্রে তাওয়ামবা। যদিও অফসাইডের কারণে ভিএআর গোলটি বাতিল করে।

৭৮তম মিনিটে আবারও এগিয়ে যায় আল নাসর। বক্স থেকে সতীর্থকে পাস দেন রোনালদো। সেখান থেকে সহজেই বল জালে পাঠান আবদুল্লাহ মাদু। শেষদিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও আর গোল দিতে পারেনি তাওয়ুন।

১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে। তিনে থাকা আল শাবাবেরও সমান পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে ক্লাবটি। ৩২ পয়েন্ট নিয়ে চারে আল হিলাল। পাঁচে থাকা তাওয়ুনের পয়েন্ট ৩০। 

বাবু/এ আর 





  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy