ডোমারে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী):

খেলাধুলা

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় নারী একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচ এ ডোমার নারী একাদশ

2023-02-18T11:53:05+00:00
2023-02-18T11:53:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী):
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৩ এএম   (ভিজিট : ১৩৯)
X

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় নারী একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচ এ ডোমার নারী একাদশ ফুটবল দল ও ডিমলা নারী একাদশ ফুটবল দল অংশ গ্রহণ করেন। এতে ডোমার একাদশ ডিমলা একাদশ ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল চারটায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১  (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, পৌর মেয়র  আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন,উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হারুন অর রশীদ ধারাভাষ্য দিয়ে খেলাকে প্রাণবন্দো করে তুলেন।

বাবু/এসআর




  বিষয়:   নীলফামারী  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy