লিওনের ঘুর্ণিতে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে একরকম নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় স্পিনাররা। তবে নামটা যখন অস্ট্রেলিয়া, সহজেই দমে যাওয়ার

2023-02-18T20:48:41+00:00
2023-02-18T20:48:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
লিওনের ঘুর্ণিতে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে একরকম নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় স্পিনাররা। তবে নামটা যখন অস্ট্রেলিয়া, সহজেই দমে যাওয়ার মতো দল তারা নয়। দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে অজিরা। দিল্লী টেস্টের দ্বিতীয় দিনটা এগিয়ে থেকেই শেষ করল প্যাট কামিন্সের দল।  

দিল্লী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে অলআউট করেছিল ভারত। উইকেটবিহীনভাবে দিনের শেষটাও ভালোভাবেই করেছিল রোহিত শর্মার দল। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই নাথান লিওনের ঘূর্ণিতে কাটা পড়েন ভারতীয় ব্যাটাররা। শুরুটা হয়ে কে এল রাহুলকে দিয়ে। দলীয় ৪৬ রানে লিওনের বলে এলবিডব্লিউ হন তিনি। 

পার্টনারের বিদায়ের ৭ রানের মাথায়ই বোল্ড হন রোহিত শর্মা। তবে এখানেই লিওনের জাদু শেষ নয়। ভারতের স্পেশালিস্ট টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারাকে শূন্য রানে সাজঘরে ফেরান ডানহাতি এ স্পিনার। শ্রেয়াসেরও রক্ষা হয়নি জাদুকরের হাত থেকে। ৪ রানে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দেন তিনি। ৬৬ রানেই ভারতের প্রথম চার উইকেট নিয়ে নেন লিওন। 

বাবু/জেএম




  বিষয়:   অস্ট্রেলিয়া 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy