মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়: ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দুই মাস পেরিয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের। তবে কাতারে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপের আমেজ এখনো রয়ে গেছে। এখনো কথার

2023-02-19T09:35:22+00:00
2023-02-19T09:35:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়: ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৫ এএম   (ভিজিট : ১৮৭)
X

দুই মাস পেরিয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের। তবে কাতারে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপের আমেজ এখনো রয়ে গেছে। এখনো কথার প্রসঙ্গে সেই বিশ্বকাপ জয়ী দল এবং লিওনেল মেসির কথাই উঠে আসে। আর তা আসাটাও স্বাভাবিক। কেননা ৩৬ বছর পর ট্রফি জিতেছে আর্জেন্টিনা, শুধু তাই নয় ইতিহাসের সর্বকালের সেরা হতে মেসির একটি বিশ্বকাপই ছিল দরকার, তাও সে এই বিশ্বকাপে নিজের করে নিয়েছে।

এদিকে মেসি আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে কাতারেই তিনি শেষ বিশ্বকাপ খেলতে যাবেন। কিন্তু বিশ্বকাপ জয়ের পর তিনি আগামী কোপা আমেরিকাও খেলবেন বলে ঘোষণা দেন। তবে তার সতীর্থ এবং ফাইনালে গোল করা আনহেল ডি মারিয়া চান মেসি যেন আগামী (২০২৬) বিশ্বকাপেও খেলেন দলের হয়ে। 

সমপ্রতি ইএসপিএনের মুখোমুখি হয়েছিলেন ডি মারিয়া। সংবাদমাধ্যমটির সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে কাতার বিশ্বকাপের জয়ের আগে-পরের অনেক ঘটনা নিয়ে। আর সেখানেই তিনি এমন আশা প্রকাশ করেন। ডি মারিয়া বলেন, ‘মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। তাকে পরের আসরে খেলার বিষয়ে হ্যাঁ কিংবা হ্যাঁ-ই বলতে হবে। ৭টি ব্যালন ডি’অর, বিশ্বকাপ, ফিনালাসিমা, কোপা আমেরিকা, বার্সেলোনার হয়ে সবকিছু জেতা। সে সেরা এবং সেখানেই সে থাকবে।’ 

এ সময় মেসি সেরা নাকি দিয়েগো সেরা তা জিগ্যেস করতে ডি মারিয়া জবাব দেন, ‘দিয়েগো হচ্ছে দিয়েগো। তবে আমার কাছে মেসিই সেরা। দিয়েগো ফাইনালে থাকলে সেটা দারুণ ব্যাপার হতো। মেসির হাতে বিশ্বকাপ দেখে সে উচ্ছ্বাসে ফেটে পড়ত।’

তবে মেসিকে দেখতে চাইলেও নিজেকে আগামী বিশ্বকাপে দেখছেন না তিনি। নিজের খেলার বিষয়ে মারিয়া বলেন, ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

বাবু/ এ আর





  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy