দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

জয়ের জন্য লক্ষ্যটা হাতের নাগালেই ছিল ভারতের। পরপর উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন হয়ে যাচ্ছিল কিছুটা। তবে শেষ পর্যন্ত

2023-02-19T17:22:39+00:00
2023-02-19T17:22:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১৭১)
X

জয়ের জন্য লক্ষ্যটা হাতের নাগালেই ছিল ভারতের। পরপর উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন হয়ে যাচ্ছিল কিছুটা। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১১৩ রানে অলআউট হওয়ার পর টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে রোহিত শর্মারা। সেই সঙ্গে বর্ডার-গাভাস্কার চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও অনেকটা এগিয়ে গেল তারা।

প্রথম টেস্ট ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে শুরুটা খারাপ হয়নি সফরকারীদের। প্রথম ইনিংসে অজি বাহিনী করেছিল ২৬৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়। প্রথম ইনিংসের মতো ভালো শুরুর পরও মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে এক রানে পিছিয়ে থাকা ভারতের সামনে তাই লক্ষ্যটা দাঁড়ায় ১১৫ রানের।          

সহজ টার্গেট। তবে যতটা সহজ জয় আশা করা হচ্ছিল, ততটা সহজে এলো না। ১১৫ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ফেলেন রোহিতরা। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হন রোহিত (৩১) , বিরাট কোহলি (২০), শ্রেয়াস আয়াররা (১২)। ধারাবাহিকভাবে ব্যর্থ লোকেশ রাহুলও (২)।

বাবু/এসআর





  বিষয়:   টেস্টে  জয় 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy