আবারও ইনজুরির কবলে নেইমার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আবারও ইনজুরির গ্যারাকলে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। রোববার লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে ভয়াবহ চোটে

2023-02-19T20:14:11+00:00
2023-02-19T20:14:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ইনজুরির কবলে নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৬২)
X

আবারও ইনজুরির গ্যারাকলে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। রোববার লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে ভয়াবহ চোটে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই স্ট্রাইকার।

ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। চলতি মৌসুমে পূর্ণোদ্যমে মাঠে ফিরেও আছে দারুণ ছন্দে। লিলির বিপক্ষে ম্যাচে চলমান ম্যাচেও করেছেন অনবদ্য এক গোল। তবে এই ম্যাচেই ঘটেছে এক দুর্ঘটনা।

ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা তখন ৬ মিনিটের মতো হয়েছে। লিলির ফুটবলারের সঙ্গে ভয়াবহ এক সংঘর্ষ হয় নেইমারের। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও খেলার মতো অবস্থায় আর ছিলেন না ব্রাজিলিয়ান তারকা। তাই তখনই মাঠ থেকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় নেইমারকে। পরিস্থিতি থেকে ধারণা করা যাচ্ছে, আবারও কয়েক ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন তারকা স্ট্রাইকার।

বাবু/এসআর





  বিষয়:   নেইমার  ইনজুরি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy