রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কাদিজের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। তবে বার্সেলোনার আক্রমণের পাল্টা জবাব ভালোই

2023-02-20T07:29:40+00:00
2023-02-20T07:37:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৯ এএম  আপডেট: ২০.০২.২০২৩ ৭:৩৭ এএম  (ভিজিট : ১৪৯)
X

কাদিজের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। তবে বার্সেলোনার আক্রমণের পাল্টা জবাব ভালোই দিয়েছিল কাদিজ। দুইবার বল জালে পাঠিয়েও গোল পেল না কাদিজ। তবে তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়েই জয় নিশ্চিত করেছে জাভির দল। 

ঘরের মাঠ কাম্প ন্যূতে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবের্তো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান আরও বাড়িয়েছেন রবার্ট লেভানদভস্কি। এ নিয়ে লা লিগায় টানা ৭ ম্যাচ জয় পেল বার্সেলোনা। অপরাজিত থাকল টানা ১৩ ম্যাচে। এরমধ্যে ১২ জয় এবং একটি ১ ড্র।

সবমিলিয়ে পয়েন্ট টেবিলে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকল বার্সেলোনা। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে কাতালান দলটির ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেনেজেমা-ভিনিসুয়াসদের দল।



বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy