সোমবার ঢাকা আসছেন হাথুরাসিংহে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অনেক জল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে কাল সোমবার বাংলাদেশে আসছেন চন্দিকা হাথুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেট

2023-02-20T09:51:38+00:00
2023-02-20T09:51:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোমবার ঢাকা আসছেন হাথুরাসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫১ এএম   (ভিজিট : ১৩৩)
X

অনেক জল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে কাল সোমবার বাংলাদেশে আসছেন চন্দিকা হাথুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা আজ এ কথা জানান। আগামী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাথুরা। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছেন তিনি।

হাথুরার অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ। তবে কোচ হিসেবে বাংলাদেশ থেকে বিদায়টা মোটেও সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন।

সেই ইতিহাস মাথায় রেখেই টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের পারফরম্যান্সের উন্নতির প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। 

বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরাসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি। আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ হারেনি টিম টাইগার। ২০১৬ সালে একমাত্র ইংল্যান্ড দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল।


বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy