গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশান-২ এলাকায় বহুতল ভবনে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বাহিনীর

2023-02-20T10:21:50+00:00
2023-02-20T10:21:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২১ এএম   (ভিজিট : ১৪৩)
X


রাজধানীর গুলশান-২ এলাকায় বহুতল ভবনে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন রোববার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশানে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। বাকি সদস্যরা হলেন বাহিনীর উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপসহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

-বাবু/এ.এস





  বিষয়:   অগ্নিকাণ্ড  কমিটি গঠন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy