ওমরাহ পালন করছেন মুশফিক-রিয়াদ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পবিত্র ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রিমিয়ার

2023-02-20T12:51:29+00:00
2023-02-20T12:51:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওমরাহ পালন করছেন মুশফিক-রিয়াদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৫২)
X


পবিত্র ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ খেলেই হজ পালনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন মুশফিক। সঙ্গী হিসেবে মুশফিকের সঙ্গে গিয়েছেন রিয়াদ।

রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি ছবি ছেড়ে সবাইকে সালাম জানান মুশফিক। এদিকে সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেছেন রিয়াদও।

তবে ঠিক কবে নাগাদ বাংলাদেশ দলের এই দুই তারকা ক্রিকেটার দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে দ্রুতই দেশে ফিরে যোগ দেবেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে।

এর আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   ওমরাহ পালন  মুশফিক  রিয়াদ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy