হাথুরুসিংহেকে পেয়ে উপকৃত হবে বাংলাদেশ: হেরাথ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর বাংলাদেশ দলে পুরনো দায়িত্বে নতুন দফায় হাথুরুসিংহে সফল

2023-02-20T13:13:14+00:00
2023-02-20T13:13:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাথুরুসিংহেকে পেয়ে উপকৃত হবে বাংলাদেশ: হেরাথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৩ পিএম   (ভিজিট : ১৪৩)
X

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর বাংলাদেশ দলে পুরনো দায়িত্বে নতুন দফায় হাথুরুসিংহে সফল হবেন বলে বিশ্বাস স্বদেশি কোচ রঙ্গনা হেরাথের। দ্বিতীয় দফায় টাইগারদের কোচ হিসেবে কাজ শুরু করতে আজ বাংলাদেশে আসার কথা হাথুরুসিংহের। আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ যদিও আরম্ভ হয়ে গেছে চলতি মাসের শুরু থেকেই। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) কারণে জাতীয় দলের ব্যস্ততা ছিল না।

বিপিএল শেষে এখন বাংলাদেশ দলকে প্রস্তুত করবেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য ছুটি শেষে কাজ শুরু করে দিয়েছেন। বিসিবি একাডেমি মাঠে উঠতি ও সম্ভাবনাময় স্পিনারদের বিশেষ ক্যাম্প পরিচালনা করছেন তিনি শনিবার থেকে।গতকাল ক্যাম্পের ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এ লঙ্কান কোচ । স্পিনারদের নিয়ে কথার পাশাপাশি 

স্বদেশী কোচকে নিয়ে উচ্ছ্বাসও ফুটে ওঠে হেরাথের কণ্ঠে। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ বলেন, ‘চন্ডিকার ক্ষেত্রে ব্যাপারটি হলো, সে আগেও বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে আমার। পরে তার কোচিংয়েও খেলেছি আমি। এদিক থেকে তার ব্যাপারে আমার মূল্যায়ন ইতিবাচক। তার ওপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত, তাকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’ 

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১লা মার্চ শুরু হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের জন্য হাথুরুসিংহের সঙ্গে পরিকল্পনা সাজানোর কাজটিও শুরু করেছেন বলে জানালেন হেরাথ। 

২০১৪ সালের জুনে প্রথমবার প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলে যোগ দেন চন্ডিকা হাথুরুসিংহে। তিন বছরের বেশি সময় কাজ করার পর ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালেই পদত্যাগপত্র জমা দেন লঙ্কান কোচ। তার কোচিংয়ে তিন সংস্করণে ১০২ ম্যাচ খেলে ৪১টি জেতে বাংলাদেশ, হারে ৫১ ম্যাচে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার মতো স্মরণীয় সাফল্যগুলো এসেছে হাথুরুসিংহের আমলেই। 

এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়, পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের সাফল্যও ছিল হাথুরুসিংহের প্রথম দফা দায়িত্বে।

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy