দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় হাথুরু

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে

2023-02-20T15:54:56+00:00
2023-02-20T15:54:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় হাথুরু
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টি টাইগার্সের দায়িত্বে ছিলেন লঙ্কান এই কোচ।  

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে দশটায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে হাথুরুর। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি। অবশ্য তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন হাথুরু।

জানা গেছে আগামীকাল (মঙ্গলবার) বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরু। এরপর দিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন হাথুরু।

এদিকে হাথুরুর ফেরার দিনেই বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে এই পেস বোলিং কোচও ফিরছেন আজ।

বাবু/জেএম




  বিষয়:   হাথুরু 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy