নিজের অনুভূতি জানালেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা

2023-02-21T08:03:18+00:00
2023-02-21T08:03:18+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নিজের অনুভূতি জানালেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৩ এএম   (ভিজিট : ১৭২)
X

সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন টাইগারদের নতুন এই কোচ। আর ঢাকা পৌঁছেই হাথুরু জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন তিনি।  

তিনি বলেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’ এ নিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে।

এর আগে, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব আল হাসানদের দায়িত্বে ছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। জানা গেছে, মঙ্গলবার বিসিবির সাথে একটি মিটিংয়ে বসবেন হাথুরু। এরপরই কাজ শুরু করবেন টাইগার ক্রিকেটারদের নিয়ে।



বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy