গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরামে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরাম অন স্পোর্ট ভ্যালু, এথিকস ও ইন্টিগ্রিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের যুব

2023-02-23T19:34:43+00:00
2023-02-23T19:34:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরামে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরাম অন স্পোর্ট ভ্যালু, এথিকস ও ইন্টিগ্রিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি যোগদান করেছেন। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে। 


ইউনেস্কো, ওয়ার্ল্ড এন্টিডোপিং এজেন্সি (WADA), ইন্টারপোল ও এফসি এর প্রতিনিধিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রীড়ামন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন। 


সৌদি আরব প্রথমবারের মতো ক্রীড়া মূল্যবোধ, নৈতিকতা ও পরিচ্ছন্ন ক্রীড়ার বিষয়ে গুরুত্বারোপ করে বিশ্বনেতৃবৃন্দকে একটি প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে। 


উল্লেখ্য, সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কী আল ফয়সাল আমন্ত্রণে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল সৌদি আরব সফরে বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন। সেই সফর শেষে গতকাল দেশে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 


বাবু/এসআর






  বিষয়:   ক্রীড়া  প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy