ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০

2023-02-24T09:52:22+00:00
2023-02-24T09:52:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫২ এএম   (ভিজিট : ১৫৬)
X

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইংলিশ ক্রিকেটাররা। এসময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে ক্রিকেটাররা হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।

আগামী ১ মার্চ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ হবে দুটি ওয়ানডে ম্যাচ। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ক্রিকেটে দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।

এই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিবেন জস বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ মার্ক উডসহ অনেকে। এছাড়া পেসার জোফরা আর্চারও রয়েছেন দুই সংস্করণের স্কোয়াডে। 

এ দিকে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে পরিচিত মুখ সবাই রয়েছেন। লিটন, সাকিব, মাহমুদউল্লাহর পাশাপাশি দলে রয়েছেন আফিফ, তাসকিন, এবাদতরাও।  তবে ভারত সিরিজে খেলা ইয়াসির আলী, নাসুম আহমেদ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন।

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy