প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৩ পিএম আপডেট: ২৪.০২.২০২৩ ৮:১৬ পিএম (ভিজিট : ১৯২)

X
আরও একবার খেলোয়াড় হিসেবে ফুটবল মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। স্পেন ভিত্তিক কিংস লিগের দল পোর্কিনহোস এফসির সঙ্গে চুক্তি সেরেছেন সাবেক বার্সেলোনা এবং পিএসজি তারকা।
বার্সেলোনায় একটা সময় দুর্দান্ত পারফর্ম করে গেছেন রোনালদিনহো। অনেক বছর পর ফুটবল খেলতে আবারও তিনি ফিরলেন বার্সেলোনায়ই। তবে এবার সেই পরিচিত ক্যাম্প ন্যুয়ে নয়, রোনালদিনহোর ঠিকানা কুপ্রা অ্যারেনাতে। চলতি সপ্তাহে পিও এফসির বিপক্ষে ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন রোনালদিনহো।
ফুটবলে একটু ভিন্ন কিছু আনার জন্য কিংস লিগকে জনপ্রিয় করার চেষ্টা করছেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে এবং জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোস। ইতোমধ্যে প্রকল্পটি বেশ সাফল্যও পেয়েছে। বেশকিছু প্রতিষ্ঠান টুর্নামেন্টের স্পন্সরশীপের জন্য আগ্রহ প্রকাশ করেছে। রোনালদিনহোর আগে লা গ্যালাক্সি তারকা চিচারিতো এবং ম্যানচেস্টার সিটির সাবেক তারকা সার্জিও আগুয়েরো এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন।
বাবু/জেএম