লেস্টারের বিপক্ষে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার (২৫ ফেব্রুয়ারি) লেস্টারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল

2023-02-26T10:17:13+00:00
2023-02-26T10:19:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লেস্টারের বিপক্ষে আর্সেনালের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৭ এএম  আপডেট: ২৬.০২.২০২৩ ১০:১৯ এএম  (ভিজিট : ১৭০)
X

কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার (২৫ ফেব্রুয়ারি) লেস্টারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। একই সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছে সিটি।

প্রথমার্ধে দু’দলই চেষ্টা কম করেনি। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতে বহু আকাঙ্ক্ষিত গোল পায় আর্সেনাল। সেই গোলেই ম্যাচ নির্ধারিত হয়ে যায়। কষ্টার্জিত জয়ে শেষ হাসি হাসে মিকেল আর্তেতার দল।

প্রথমার্ধের ২৬ মিনিটে আর্সেনালের জাকার পাসে লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল দিলেও পরে ভিআরে দেখে ফাউল ধরা পড়লে সেই গোল বাতিল হয়। এর কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদে বাতিল হয় লেস্টারেরও একটি গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোল পায় আর্সেনাল। ট্রোসার্ডের পাসে দূরপাল্লার শটে গোল করেন মার্তিনেল্লি। এরপর ৫৫ মিনিটে আরও একটি গোল হয়েছিল কিন্তু অফসাইডের কারণে সে গোলটি বাতিল হলে ব্যবধান আর দ্বিগুন করতে পারেনি আর্সেনাল। বাকি খেলায় আর্সেনাল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে জয়ের বন্দরে পৌঁছে যায়।


বাবু/এ আর




  বিষয়:   খেলা  ফুটবল  আর্সেনাল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy