সফলভাবে সম্পন্ন হলো আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩

রাজশাহী ব্যুরো

খেলাধুলা

গত ২৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি এর সফল সমাপ্তি হলো। উক্ত প্রতিযোগিতায় এএসপি হতে অতিরিক্ত আইজিপি

2023-02-27T00:42:08+00:00
2023-02-27T00:44:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সফলভাবে সম্পন্ন হলো আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ এএম  আপডেট: ২৭.০২.২০২৩ ১২:৪৪ এএম  (ভিজিট : ২৯৭)
X

গত ২৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি এর সফল সমাপ্তি হলো। উক্ত প্রতিযোগিতায় এএসপি হতে অতিরিক্ত আইজিপি পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার ২৭ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। 

প্রতিযোগিতায় সিঙ্গেলস এ মো. শরিফুল আলম (এডিসি ফোর্স, ডিএমপি) ৬-২, ৬-৪ সেটে মো. ইহসানুল ফিরদাউস (এডিসি, ধানমন্ডি জোন, ডিএমপি) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। 

এদিকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ডাবলস্ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার)।

পিপিএম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি, সিআইডি। ডাবলস্ এর ফাইনালে জনাব মো. আনিসুর রহমান (কমিশনার, আরএমপি ) এবং মো. শরিফুল আলম জুটি মো. শহীদুল্লাহ এবং মো ইহসানুল ফিরদাউস জুটিকে ৬-০, ৬-২ সেটে পরাজিত করে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিগণসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাবু/এসআর




  বিষয়:   আইজিপি  কাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy