তবে কি ফিফা দ্য বেস্ট জিতছেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীতদের নাম চলতি মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল ফিফা। এর মধ্যে লিওনেল মেসি, কিলিয়ান

2023-02-27T11:32:33+00:00
2023-02-27T11:32:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
তবে কি ফিফা দ্য বেস্ট জিতছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩২ এএম   (ভিজিট : ১৬৫)
X

এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীতদের নাম চলতি মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল ফিফা। এর মধ্যে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমার নাম রয়েছে। স্থানীয় সময় আজ সোমবার প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান হবে। দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেওয়া শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

কে হচ্ছেন এবারের বর্ষসেরা? এ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। তবে এর আগেই তথ্য ফাঁস করলেন আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার! তিনি জানিয়েছেন, এবার এই পুরস্কার জিততে চলেছেন পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসি। এমনটি হলে ২০১৯ সালের পর আবারও এই পুরস্কার জিততে চলেছেন তিনি। 

কাতারে বহুল প্রতিক্ষীত স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন মেসি। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন আসরের গোল্ডেন বল। এছাড়া মেসি জাদুতেই ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, মূলত এসব কারণে ফিফা দ্য বেস্ট জিতবেন ফুটবল জাদুকর। 

সূত্র: ইউকে স্পোর্টস, স্পোর্টসবিবল 

বাবুৃ/এ আর 




  বিষয়:   খেলা  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy