৫ দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাঁচ দিনের সরকারি সফরে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল

2023-02-27T13:45:27+00:00
2023-02-27T13:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৫ পিএম  আপডেট: ২৭.০২.২০২৩ ১:৫৩ পিএম  (ভিজিট : ২০৪)
X


পাঁচ দিনের সরকারি সফরে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে কামালপুর নিজ বাসভবনে রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিনও (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজবাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

এরপর ১ মার্চ মিঠামইনে দুপুরে করিমগঞ্জ উপজেলায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাবেন। সেখান থেকে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার শেষে খরমপট্টি নিজ বাসভবনে রাতযাপন করবেন।

২ মার্চ বিকেলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল সোয়া ৪টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন। এরপর ৩ মার্চ বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন রাষ্ট্রপতি। বিকেল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

-বাবু/এ.এস




  বিষয়:   রাষ্ট্রপতি  সফর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy