অভিষেকের ১৫ ম্যাচ পর ফিফটির দেখা পেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করেই লড়াকু পুঁজির দিকে এগিয়ে

2023-03-01T14:45:15+00:00
2023-03-01T14:45:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিষেকের ১৫ ম্যাচ পর ফিফটির দেখা পেলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X

এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করেই লড়াকু পুঁজির দিকে এগিয়ে চলেছে টাইগাররা। জফরা আর্চারের বল ফ্লিক করে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিলেন নাজমুল শান্ত।

ক্যারিয়ারের ১৬তম ওয়ানডেতে এসে অর্ধশতকের দেখা পেলেন এই টপ অর্ডার ব্যাটার।  এর আগে তার ক্যারিয়ার সর্বোচ্চ স্কোর ছিল ৩৮। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের দল। দলের দুই ওপেনার তামিম ও লিটন ‍কুমার দাস সুবিধা করতে পারেননি। তিনে নেমে হাল ধরেন শান্ত। এরপর একে একে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ফিরলেও লড়াই বহাল রাখেন এই ব্যাটার।


বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy