চলে গেলেন এক বিশ্বকাপে ১৩ গোল করা ফন্টেইন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের এক আসরে ১৩ গোল করেছিলেন জাস্ট ফন্টেইন। ১৯৫৮ সালের সেই আসরে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। কারণ এটাই

2023-03-01T17:26:06+00:00
2023-03-01T17:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলে গেলেন এক বিশ্বকাপে ১৩ গোল করা ফন্টেইন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৩৪)
X


বিশ্বকাপের এক আসরে ১৩ গোল করেছিলেন জাস্ট ফন্টেইন। ১৯৫৮ সালের সেই আসরে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। কারণ এটাই এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। যে রেকর্ডটি আজও অক্ষত আছে। এতদিন পৃথিবীর বুকে অক্ষত ছিলেন তিনি নিজেও। তবে মায়া ত্যাগ করে বিদায় জানালেন। পাড়ি জমালেন অনন্তলোকে।

ফ্রান্সের কিংবদন্তী স্ট্রাইকার ফন্টেইন মারা গেছেন আজ। তার পরিবারের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জাস্ট ফন্টেইন মরক্কোর মাহাকেসে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, তার মা ছিলেন একজন স্প্যানিশ। ফন্টেইনের জন্মের সময় মাহাকেস ফ্রেঞ্চ মরক্কোর অংশ ছিল। ফন্টেইন ছিলেন জাত স্ট্রাইকার, নিখুঁত ফিনিশিং। তার ছিলো স্বচ্ছন্দ গতি, বল ও সহযোগী খেলোয়াড়দের বোঝার অসাধারণ দক্ষতা এবং দুই পায়েই শক্তিশালী শট নিতে পারতেন এই কিংবদন্তি। মরক্কোর কাসাব্লাঙ্কার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, ১৯৫০ সাল থেকে খেলেছেন ১৯৫৩ পর্যন্ত। এরপর নিস ফুটবল ক্লাবের হয়ে খেলেন তিনি। ১০ নম্বর জার্সিধারী কিংবদন্তিদের মধ্যে অন্যতম রেমন্ড কোপার শূন্যস্থান পূরণের জন্য ১৯৫৬ তাকে দলে নিয়ে আসে ফুটবল ক্লাব গা’স। ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই খেলেন ফন্টেইন।

বিশ্বকাপে আজ অবধি মাত্র তিনজন ফুটবলার ফন্টেইনের চেয়ে বেশি গোল করেছেন। যদিও তারা সবাই টুর্নামেন্টের একাধিক আসর ও বেশি ম্যাচ খেলেছেন। জার্মানির মিরাস্লোভ ক্লোস (১৬ গোল), ব্রাজিলের রোনালদো নাজারিও দি লিমা (১৫) এবং জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক জার্ড মুলার (১৪) গোল করেছেন।

বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারছিলেন না তিনি। ১৯৬০ সালেই দুইবার পা ভেঙ্গে যায় তার। ১৯৬২ সালে মাত্র ২৮ বছর বয়সে ইনজুরির কাছে পরাজিত হয়ে ফুটবল থেকে অবসর নেন ফুটবলের অন্যতম সেরা এক স্ট্রাইকার, ফুটবলকে যার দেওয়ার ছিলো আরো অনেক কিছু। জাতীয় দলের হয়ে মাত্র ২১টি ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি, ৩০ গোল করা খেলোয়াড়দের মধ্যে ম্যাচ প্রতি ১.৪৩ গোল গড় নিয়ে তিনিই সেরা। ক্লাব ক্যারিয়ারে ২৩৫টি ম্যাচ খেলে মোট গোল করেছেন ১৯৭টি।

যারা মনে করে, বর্তমানের তুলনায় আগের দিনে ফুটবলে গোল দেওয়া অনেক সহজ ছিল, তাদের জন্য উত্তরটা দিয়েছিলেন ফন্টেইন নিজেই। তিনি বলেছিলেন, ‘না, ১৯৫৮ সালে গোল করা সহজতর ছিলো না। সবচেয়ে বড় কথা, রেফারি আমার সময়ের চেয়ে স্ট্রাইকারদের বেশি সুরক্ষা দিয়ে থাকে।’

এক আসরে ১৩ গোলের রেকর্ড ভাঙ্গা সম্ভব নয় বলে বিশ্বাস করতেন ফন্টেইন। তার মতে, ‘১৩ গোল একটি বিশাল সংখ্যা। আমার রেকর্ড ভাঙ্গা? আমার মনে হয় না এটা কোনোদিন সম্ভব।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy