টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়

2023-03-03T07:34:38+00:00
2023-03-03T07:34:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামবে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৭:৩৪ এএম   (ভিজিট : ১৪৪)
X

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। শুক্রবারের ম্যাচ দিয়ে তারা সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। আর এই ম্যাচে হারলেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাবে তামিম ইকবালের দল।

২০১৬ সালের পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে হারেনি টাইগাররা। টানা সাত সিরিজ জয়ের দারুণ এক রেকর্ড আছে। সব শেষ সিরিজে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতকেও হারিয়েছেন তামিমরা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনো কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

সবশেষ ঘরের মাঠে ২০১৬ সালে ইংলিশদের কাছেই হেরেছিল স্বাগতিকরা। সেই সিরিজটি ২-১ ব্যবধানে শেষ হয়। তবে এই ইংল্যান্ডকে সিরিজে হারানোর এখনো দারুণ সুযোগ আছে। যদিও প্রথম ম্যাচে হেরে পিপছিয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে। অন্যদিকে প্রথম ম্যাচ ড়ে জয়ের পর ফুরফুরে মেজাজেই রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে ইংলিশরা।



বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy