ভারতকে হারিয়ে ফাইনালে অজিরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রথম দুই টেস্টে হার, তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ইন্দোরের স্পিন-স্বর্গে মাত্র আড়াই দিনেই স্বাগতিকদের ৯ উইকেটের বড়

2023-03-03T16:26:13+00:00
2023-03-03T16:26:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতকে হারিয়ে ফাইনালে অজিরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৫০)
X

প্রথম দুই টেস্টে হার, তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ইন্দোরের স্পিন-স্বর্গে মাত্র আড়াই দিনেই স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অজি বাহিনী। সেই সঙ্গে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে তারা। 

চলতি বছরের জুনে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে পাঁচ দিনের এই শ্রেষ্ঠত্বের লড়াই। ভারতে চলমান সিরিজের আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচে এসে নিশ্চিত করেছে শিরোপার মঞ্চ। 

অন্যদিকে, চলমান সিরিজটির ওপর নির্ভর করছে ভারতের ফাইনাল ভাগ্য। ৬০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পরই আছে তারা। তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। এছাড়া দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে। 

কদিন আগে ফাইনালে খেলার ব্যাপারে অজি কাপ্তান প্যাট কামিন্স বলেছিলেন, শেষ দু’বছরে আমাদের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা অনুপ্রেরণা। প্রথমবার আমরা ফাইনাল খেলতে পারিনি। তাই এ বছর সেটা খেলার জন্য মুখিয়ে আছি।

অন্যদিকে, আশা ছাড়ছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চলমান বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্ট জিতলেই মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তাদের ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ব্যাপারে রোমাঞ্চিত রোহিত শর্মা বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেওয়া খুবই গর্বের হবে আমার জন্য। ওভালে ওই ট্রফি তুলতে চাইবো আমরা। তার আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামতে হবে আমাদের।

বাবু/জেএম




  বিষয়:   ভারত  ফাইনাল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy