ব্রাজিলের দল ঘোষণা, নতুন মুখের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের পর মরক্কো ম্যাচ দিয়েই প্রথম প্রীতি ম্যাচ খেলবে

2023-03-03T23:47:11+00:00
2023-03-03T23:47:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলের দল ঘোষণা, নতুন মুখের ছড়াছড়ি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১১:৪৭ পিএম   (ভিজিট : ১৩১)
X


আগামী ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের পর মরক্কো ম্যাচ দিয়েই প্রথম প্রীতি ম্যাচ খেলবে রিচার্লি-ক্যাসিমিরোরা। আসন্ন এই প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা করলেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস। ২৩ সদস্যের দলে নতুন মুখের ছড়াছড়ি। নতুন ৯ ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

এদের মধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

২৩ সদস্যের ব্রাজিল দল:

গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), উইভারটন (পালমেরাস)

ডিফেন্ডার: ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলাস (সেভিয়া), রেনান লোডি (নটিংহ্যাম)

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)

ফরোয়ার্ড: এন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।

-বাবু/এ.এস





  বিষয়:   ব্রাজিল  দল ঘোষণা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy