মেসির কাছে যে বার্তা পাঠিয়েছেন কেলি নাসিমেন্তো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ জয় দেখে যেতে চেয়েছিলেন পেলে। তার সে ইচ্ছা পূরণ হয়নি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে

2023-03-04T17:00:47+00:00
2023-03-04T17:00:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসির কাছে যে বার্তা পাঠিয়েছেন কেলি নাসিমেন্তো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ জয় দেখে যেতে চেয়েছিলেন পেলে। তার সে ইচ্ছা পূরণ হয়নি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিলেন নেইমাররা। ব্রাজিলের বিদায়ে মন ভেঙেছিল পেলের। তবে ব্রাজিল না পারলেও পেলের চাওয়া ছিল বিশ্বকাপ যেন আর্জেন্টিনার মাধ্যমে লাতিন আমেরিকায় থাকে, বিশ্বকাপ ফাইনালের আগে একাধিকবার তার সে ইচ্ছার কথা জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।

ফিফা দ্য বেস্টের অনুষ্ঠানে দেখা হওয়ার পর মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে দিয়ে সে বার্তা মেসির কাছে পাঠানোর কথাও জানিয়েছেন কেলি। ইনস্টাগ্রামে রোকুজ্জোর সঙ্গে একটি ছবি পোস্ট করে এ নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি।

ফিফা দ্য বেস্ট পুরস্কারের এবারের রাতটি আলোকিত হয়েছে আর্জেন্টাইনদের অর্জনে। যেখানে বর্ষসেরা খেলোয়াড়ের ‘দ্য বেস্ট’ পুরস্কারটি পান মেসি। সেই অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার প্রয়াত পেলেকেও। যেখানে উপস্থিত ছিলেন পেলের মেয়ে কেলি। 

অনুষ্ঠানে মেসির সঙ্গে দেখা না হলেও রোকুজ্জোকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেলি। রোকুজ্জোর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেসির সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তাই আমি যখন রোকুজ্জোকে পেলাম, ওর মাধ্যমে মেসির কাছে একটা বার্তা দিয়েছি।’

কেলি বলেছেন, ‘ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হারে, তখনই আমার বাবার অবস্থা খুব খারাপ। সবাই চেয়েছিল ব্রাজিল আমার বাবার জন্য কাপ জিতুক। তবে আমার বাবা বলতেন, তিনি সুন্দর খেলাটির এই দিকটাকে ভালোবাসতেন। ব্রাজিলের বিদায়ের পর কেউ হাসপাতালে এসে যদি জিজ্ঞেস করতেন, “কী খবর পেলে, এখন কী চাও?” তিনি সরলভাবে উত্তর দিতেন, এটা মেসির প্রাপ্য।’

‘ফাইনাল দেখার মতো অবস্থা তার আর ছিল না। তবে তিনি বুঝতে পেরেছিলেন, আর্জেন্টিনা জিতেছে এবং মেসি বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে। তিনি আনন্দিত ছিলেন।’-তিনি আরও যোগ করেন।

বাবু/জেএম




  বিষয়:   মেসি  বার্তা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy