টি-টোয়েন্টি দলসহ চট্টগ্রামে তামিমরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের সাগরিকায় সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর

2023-03-04T22:01:15+00:00
2023-03-04T22:01:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টি দলসহ চট্টগ্রামে তামিমরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১০:০১ পিএম   (ভিজিট : ২০৪)
X


ইংল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের সাগরিকায় সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন তামিম-সাকিবরা। সেই সঙ্গে ইংল্যান্ড দলও পৌঁছেছে সেখানে।

এর আগে আজ শনিবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ওয়ানডে দল। ওই সময় তাদের সঙ্গে ছিলেন প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলের সদস্যরাও।

শনিবার চট্টগ্রাম পৌঁছে বিশ্রাম নেয় বাংলাদেশ দল। তৃতীয় ওয়ানডের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য এক দিন সময় পাবেন তামিমরা।

আগামীকাল সকাল থেকে অনুশীলনের কথা রয়েছে। টি-টোয়েন্টি দলের সদস্যরাও ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করবেন।

চট্টগ্রামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর ৯ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর আবার ঢাকায় ফিরবে দল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শামিম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

-বাবু/এ.এস





  বিষয়:   চট্টগ্রাম  টি-টোয়েন্টি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy